Rose Valley | ১ বছরের মধ্যে রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাইকোর্টে বড়সড় প্রস্তাব রাজ্য সরকারের!

Thursday, August 20 2026, 5:12 am
Rose Valley | ১ বছরের মধ্যে রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাইকোর্টে বড়সড় প্রস্তাব রাজ্য সরকারের!
highlightKey Highlights

১ বছরের মধ্যে রোজভ্যালির ২১ হোটেল-সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার।


রোজভ্যালির কাণ্ডে লক্ষ লক্ষ আমানতকারী তাঁদের টাকা ফেরতের দাবি তুলেছেন বহু বছর ধরেই। চিটফান্ড প্রতারণায় ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কাজ অনেক দিন আগেই শুরু করেছিল ইডি। সম্পত্তি ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি গড়ে। সেই অ্যাসেট ডিসপোজাল কমিটি দুর্নীতিতে জড়িয়ে পড়ায় এবার রাজ্য সরকার নিজেই টাকা ফেরতে উদ্যোগ নিল। রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করতে হাই কোর্টে বড়সড় প্রস্তাব দিল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হল, ১ বছরের মধ্যে রোজভ্যালির ২১ হোটেল-সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার। রাজ্যের মুখ্যসচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিভিশন বেঞ্চে। শুভেন্দু অধিকারীর সরকার চাইছে, হাই কোর্টের নজরদারিতে এই টাকা ফেরতের প্রক্রিয়া চলুক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File