Anti Social Activity Bill | 'বিগত দিনের সরকার যদি ব্যবস্থা নিত, বাংলার এই অবস্থা হত না', গুণ্ডা দমন বিলের প্রয়োজন কেন বললেন শুভেন্দু!
Monday, June 29 2026, 11:34 am

Key Highlightsসোমবার সকালেই বিধানসভায় গুণ্ডা দমন বিল পেশ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। এবার এই বিল নিয়ে বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার সকালেই বিধানসভায় গুণ্ডা দমন বিল পেশ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। এবার এই বিল নিয়ে বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'পলিটিক্সে ক্রিমিনালদের আমদানি হলো সিপিএম-এর হাত ধরে। ১৯৯৯ এর আগে এগুলো ছিল না। তৃণমূলকে জনতা বর্জন করেছে। এর জন্য আপনারা বিরোধী। কেউ বেরচ্ছে কেউ জামা ধরে টানছে। কেউ বলেছে আমি তৃণমূল, কেউ বলছে ওরা ল্যাম্পপোস্ট। তাই এই অবস্থা। বিগত দিনের সরকার যদি ব্যবস্থা নিত, সংবিধানের শপথ নেওয়ার পর কোনটা মুখ্যমন্ত্রী কর্তব্য আর কোনটা ভোট ব্যাঙ্কের রাজনীতি এই দুয়ের মধ্যে ভাগ থাকলে বাংলার এই অবস্থা হত না।'
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শুভেন্দু অধিকারী
- রাজ্য


