Suvendu Adhikari | মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সকাল ১০টা নাগাদ বিমানে রওনা দেবেন শুভেন্দু

Thursday, May 28 2026, 4:38 am
Suvendu Adhikari | মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সকাল ১০টা নাগাদ বিমানে রওনা দেবেন শুভেন্দু
highlightKey Highlights

মায়াপুরে আনুমানিক ২ ঘণ্টা থাকবেন মুখ্যমন্ত্রী৷ তারপরে মায়াপুর থেকে আকাশ পথে হেলিকপ্টারে করে ডুমুরজোলা স্টেডিয়ামে নামবেন শুভেন্দু৷


আজ, বৃহস্পতিবার মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সকাল সাড়ে ৯ টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। বেলা ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে তিনি আকাশপথে রওনা হবেন মায়াপুরের উদ্দেশ্যে। সকাল এগারোটায় সেখানে পৌঁছবেন তিনি। সেখানে তিনি পুজো করবেন গোশালায়। মায়াপুর থেকে ফিরে ডুমুরজলা স্টেডিয়াম হয়ে কোলাঘাট যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কাঁথিতে পৌঁছবেন তিনি। সেখান থেকেই যাবেন নবান্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File