Suvendu Adhikari | সপ্তাহ ঘুরলেই উপনির্বাচন, আজ রেজিনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Thursday, October 1 2026, 4:36 am
Suvendu Adhikari | সপ্তাহ ঘুরলেই উপনির্বাচন, আজ রেজিনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু
highlightKey Highlights

আজ, বৃহস্পতিবার রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের জন্য ভোটপ্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷


আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভা উপ নির্বাচন। তার আগে বৃহস্পতিবার রেজিনগরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের হয়ে প্রচার ও জনসভা করবেন তিনি। শক্তিপুর প্রভাত সংঘের মাঠে জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন, ” রেজিনগর বিধানসভা কেন্দ্র তৈরি হওয়ার পর থেকে সেখানকার মানুষ বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে ভোট দিয়ে দিয়েছে। কিন্তু রেজিনগরের কোনও উন্নতি হয়নি। এবার পুরনো সমস্ত প্রথা ভেঙে বিজেপিকে জেতানোর ব্যাপারে মনস্থ করে নিয়েছে রেজিনগরের মানুষ। নির্বাচনে বিজেপি প্রার্থী জিতলে রাজ্যের সরকারও পরিবর্তন হবে না , নতুন মুখ্যমন্ত্রীও আসবে না। কিন্তু বিজেপি জিতলে এখানকার মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ তৈরি হবে। তাই দল ও মত নির্বিশেষে সমস্ত মানুষ বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য প্রস্তুত।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File