Suvendu Adhikari | প্রথমবার বীরভূম সফরে মুখ্যমন্ত্রী, তারাপীঠে পুজো থেকে প্রশাসনিক বৈঠক, কী কী কর্মসূচি শুভেন্দুর?

Saturday, August 29 2026, 5:32 am
Suvendu Adhikari | প্রথমবার বীরভূম সফরে মুখ্যমন্ত্রী, তারাপীঠে পুজো থেকে প্রশাসনিক বৈঠক, কী কী কর্মসূচি শুভেন্দুর?
highlightKey Highlights

‘পাথরসম্রাট’ টুলুর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, প্রাক্তন মন্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর প্রথমবার বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


‘পাথরসম্রাট’ টুলুর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, প্রাক্তন মন্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, গত কয়েকমাসে খবরের শিরোনামে বীরভূম। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে তারাপীঠের কাছেই তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে নামার কথা মুখ্যমন্ত্রীর। তারাপীঠে মা তারার পুজো দেবেন তিনি। তারপর রামপুরহাটে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন তিনি। দেখা করবেন স্বজনহারা পরিবারের সঙ্গে। এরপর রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File