Suvendu Adhikari | দ্বিতীয়বার বারুইপুরে মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর, চাকরি দিলেন নির্দোষের দাদাকে!
Saturday, July 11 2026, 7:15 am

Key Highlightsশনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। প্রথমেই নাবালিকার বাড়িতে পৌঁছন। মিনিট দশেক ভিতরে ছিলেন তিনি।
নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডের পর ফের শনিবার বারুইপুরে মুখ্যমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ নাবালিকার বাড়ি পৌঁছন শুভেন্দু। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। তারপর চলে যান গণপিটুনিতে নিহত ‘নির্দোষ’ ইন্দ্রজিতের বাড়িতে। ইন্দ্রজিতের দাদা বাপির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এদিন সূর্যপুরের পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই আউটপোস্টে আপাতত ২ জন এসআই, ৪ জন এএসআই এবং ৪ জন মহিলা পুলিশ-সহ মোট ২০ জন থাকবেন।
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- বারুইপুর
- খুন
- গণধর্ষণ
- ধর্ষণ
- পশ্চিমবঙ্গ


