Suvendu Adhikari | যাদবপুরে কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, প্রায় ১০ হাজার কণ্ঠে গাওয়া হবে ‘বন্দে মাতরম’!

Friday, August 28 2026, 6:53 am
Suvendu Adhikari | যাদবপুরে কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, প্রায় ১০ হাজার কণ্ঠে গাওয়া হবে ‘বন্দে মাতরম’!
highlightKey Highlights

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অদূরে ৮বি বাসস্ট্যান্ড এলাকায় ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।


অভিযোগ উঠেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকাও তোলা হয় না। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে ‘জাতীয়তাবাদ প্রতিষ্ঠা’ করা হবে। আজ যাদবপুরে ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অদূরে ৮বি বাসস্ট্যান্ড এলাকায় যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকের কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File