Suvendu Adhikari | গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে নতুন সরকার, আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী

Saturday, October 24 2026, 6:05 am
Suvendu Adhikari | গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে নতুন সরকার, আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী
highlightKey Highlights

রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম কাকদ্বীপ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারে তাঁর কাকদ্বীপে পৌঁছনোর কথা।


রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের অধীনে ২০২৭ সালে প্রথম গঙ্গাসাগর মেলা। এই মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম কাকদ্বীপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারে তাঁর কাকদ্বীপে পৌঁছনোর কথা। প্রথমে কাকদ্বীপের রবীন্দ্রভবনে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে সরকারি সভায় যোগ দেবেন তিনি। মেলা পরিচালনায় অভিজ্ঞ আধিকারিকদেরও আজকের বৈঠকে ডাকা হয়েছে। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুণ্যার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, ভেসেল পরিষেবা, লট-৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত নদীপথে যাতায়াত এবং জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হতে পারে বৈঠকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File