Suvendu Adhikari | ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ নয়, এবার ‘আপনার সরকারকে বলুন’ -কর্মসূচির উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Tuesday, May 26 2026, 3:38 pm
Suvendu Adhikari | ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ নয়, এবার ‘আপনার সরকারকে বলুন’ -কর্মসূচির উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

তৃণমূল আমলে চালু হওয়া বহুল আলোচিত জনসংযোগ কর্মসূচি ‘মুখ্যমন্ত্রীকে বলুন’-এর অবসান ঘটিয়ে নতুন উদ্যোগ আনছে রাজ্যের নতুন সরকার।


মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে তিন জেলার প্রশাসনিক বৈঠক শেষে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনার উদ্দেশ্যে এবার বঙ্গে ‘আপনার সরকারকে বলুন’ কর্মসূচির সূচনা করতে চলেছে নয়া সরকার। আগামী সপ্তাহ থেকেই নবান্নের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হবে। এই কর্মসূচির মাধ্যমে মানুষ সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুরোনো ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ এর হেল্পলাইন নম্বর আর কার্যকর থাকবে না। উল্লেখ্য, আগামিকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিলাপ শুরু হবে, জানিয়েছেন শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File