Suvendu Adhikari | বঙ্গে ফুটলো পদ্মফুল, নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহন শুভেন্দু অধিকারীর!
Saturday, May 9 2026, 6:45 am

Key Highlights২৫শে বৈশাখের সকালে বিগ্রেড ময়দানে শপথ গ্রহণ করলেন বঙ্গের নবম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পরে মন্ত্রীত্বের শপথ গ্রহণ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডুর।
২৫শে বৈশাখের সকালে বিগ্রেড ময়দানে শপথ গ্রহণ করলেন বঙ্গের নবম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সকাল ১১টা ৩৩ নাগাদ তাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি। শপথবাক্য পাঠের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করলেন নয়া মুখ্যমন্ত্রী। সৌজন্য বিনিময় করলেন রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-সহ মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গেও। শুভেন্দুর পরে মন্ত্রীত্বের শপথ গ্রহণ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডুর। যদিও তাঁদের দফতর এখনও প্রকাশিত হয়নি।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মুখ্যমন্ত্রী
- বিজেপি
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- শপথ গ্রহণ


