Chandranath Rath | শুভেন্দুর পিএ খুনের তদন্তে বড় সূত্র পেল পুলিশ, এয়ারপোর্ট আড়াই নং থেকে পাওয়া গেল আততায়ীদের বাইক!
Thursday, May 7 2026, 9:41 am

Key Highlightsএয়ারপোর্ট আড়াই নং গেটের কাছে আবর্জনা ফেলার জায়গায় মিলল খুনে ব্যবহৃত বাইক।
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুন কাণ্ডে বড় সূত্র পেল পুলিশ। এয়ারপোর্ট আড়াই নং গেটের কাছে আবর্জনা ফেলার জায়গায় মিলল খুনে ব্যবহৃত বাইক। আড়াই নম্বর গেট থেকে আততায়ীরা অন্য গাড়িতে পালায় বলে অনুমান পুলিশের। সূত্রে খবর, বাইকে নম্বর প্লেটটি ভুয়ো। এই বাইকেরও ইঞ্জিন নম্বর থেকে শুরু করে চ্যাসিস নম্বর মুখে ফেলা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় একটি চার চাকার গাড়ি এবং ২টি বাইক ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। যে ছোট গাড়িটি এই খুনে ব্যবহার করা হয়েছিল, সেটিকে মধ্যমগ্রামের দোলতলা সাহারা ব্রিজে দেখা গিয়েছিল বিকেল ৩টে ৫৭ মিনিটে।


