Suvendu Adhikari | তারাতলার ঘটনার পর বন্ধ গোটা কলকাতার নির্মাণকাজ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Wednesday, June 24 2026, 1:34 pm
Suvendu Adhikari | তারাতলার ঘটনার পর বন্ধ গোটা কলকাতার নির্মাণকাজ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তারাতলার এই ঘটনার পর তিনি নির্দেশ দিয়েছেন, কলকাতা পুরনিগমের অন্তর্ভুক্ত এলাকায় নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে হবে।


বুধের দুপুরে তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ভেঙে মৃত্যু একাধিক কর্মীর। এই ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরপরই কলকাতা শহরের নির্মাণকাজ নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতা পুরনিগমের অন্তর্ভুক্ত এলাকায় নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে হবে। এদিন তিনি বলেন, “মুখ‍্যসচিবের নেতৃত্বে কলকাতা পুরসভা, পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ এবং পুলিশ, কেএমডিএ-র প্রতিনিধিদের নিয়ে টিম তৈরি করা হবে। যে সব জায়গায় পোর্ট এবং মেট্রো অথরিটির আধিকারিকদের প্রয়োজন, তাঁদের নিয়ে অডিট কমিটি তৈরি করা হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File