Suvendu Adhikari | অষ্টম তফসিলে কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
Sunday, September 20 2026, 2:02 pm

Key Highlightsকুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি পূরণ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বহুদিন ধরেই কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে কুড়মি সম্প্রদায়। রবিবার পুরুলিয়ায় কুড়মিদের করম পরবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি। উল্টে আন্দোলনের সময়ে পুলিশকে ব্যবহার করা হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছাড় পায়নি শিশু-বৃদ্ধরাও। আমরা কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করব। সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলে জায়গা দেয়নি কংগ্রেস। অটল বিহারী বাজপেয়ীজি দিয়েছিলেন। আপনাদের ভাষা-সংস্কৃতি-ঐতিহ্যকে যদি কেউ স্বীকৃতি দিয়ে থাকে, তা হলে সেটা বিজেপি। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। সংকল্পপত্রের প্রতিশ্রুতি রাখব।’
- Related topics -
- রাজ্য
- পুরুলিয়া
- শুভেন্দু অধিকারী
- ঝাড়গ্রাম
- ভাষা


