Suvendu Adhikari | বঙ্গে হবে ট্যুরিজম স্কুল! পর্যটন ব্যবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপের ইঙ্গিত রাজ্য সরকারের!

Wednesday, August 26 2026, 5:58 am
Suvendu Adhikari | বঙ্গে হবে ট্যুরিজম স্কুল! পর্যটন ব্যবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপের ইঙ্গিত রাজ্য সরকারের!
highlightKey Highlights

এদিনের বৈঠকে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


আজ মঙ্গলবার রাজ্যের পর্যটনে গতি আনতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, মুখ্যসচিব, অর্থসচিব-সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলির রোপওয়ে চালু এবং রিভার ট্যুরিজমের প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন দফতরের উদ্যোগে গড়ে তোলা হবে ট্যুরিজম স্কুল। গোড়া হবে পর্যটন দফতরের নতুন লোগো। লোগোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File