Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিনে কার্যালয়ের বাইরে ভিড় চাকরিহারা, নার্স, ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের!

Monday, May 25 2026, 9:30 am
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিনে কার্যালয়ের বাইরে ভিড় চাকরিহারা, নার্স, ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের!
highlightKey Highlights

সোমবার বেলা ১১টা নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিনে কার্যালয়ের বাইরে থিকথিক করছে সাধারণ মানুষের ভিড়।


সোমবার বেলা ১১টা নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিনে কার্যালয়ের বাইরে থিকথিক করছে সাধারণ মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ পার্শ্বশিক্ষক। কেউবা নার্স। কেউ আবার গ্রুপ ডি কর্মী। এছাড়া ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা চাকরিহারা সুমন বিশ্বাস বলেন, “আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের অভাব, অভিযোগের কথা শুনতেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেত না। ” উল্লেখ্য, এর আগে গত সোমবারেও ‘জনতার দরবারে’ অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রতি সোমবারই সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু। তবে তার আগে রেজিস্ট্রেশন করাতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File