Suvendu Adhikari | রবিতে ৯ অফিসারকে নিয়োগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, পুলিশ প্রশাসনে কারা কারা পেলেন নতুন দায়িত্ব?
Sunday, May 10 2026, 3:11 pm

Key Highlightsশনিবার ১৬ জন WBCS আধিকারিককে CMO-থেকে সরানো হয়েছিল। রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে নিয়ে আসা হলো মোট নয় জন অফিসারকে।
রবিতে একাধিক রদবদল রাজ্য প্রশাসনে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সচিবালয়ে নিয়োগ হলো মোট ৯ জন অফিসার। সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO পদে: সম্রাট চক্রবর্তী, অমর্ত্য চক্রবর্তী, অয়ন দত্ত গুপ্ত, রাজর্ষি নাথ , সুরজিৎ রায়, প্রমিত দাস, দীপ ভাদুড়ি। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব পদ পেলেন ২০১৯ ব্যাচের আইএএস অফিসার পি. প্রমোথ, যিনি বর্তমানে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। এই পদে বসেছেন ২০২০ ব্যাচের আইএএস অফিসার তথা পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল
- পশ্চিমবঙ্গ


