Suvendu Adhikari | ভবানীপুরে তৃণমূলের ক্যাম্পে শুভেন্দু! খেলেন ঠান্ডা পানীয়, হাসিমুখে মেলালেন তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে হাতও!
Wednesday, April 29 2026, 11:43 am

Key Highlightsরাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে বড় চমক।
রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে বড় চমক। বুধবার বুথে বুথে ঘোরার সময় আচমকাই তৃণমূলের ক্যাম্পে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু । তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হেসে কথা বলে তাদের সঙ্গে হাতও মেলান বিরোধী দলনেতা। সেই সময় তৃণমূলের এক কর্মী শুভেন্দুর দিকে ঠান্ডা পানীয় এগিয়ে দেন। সেই ঠান্ডা পানীয় খেয়ে হাসিমুখে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে বেরিয়ে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী।


