RG Kar Case | আর জি কর-কাণ্ডে ৩ আইপিএসের সাসপেনশন মেয়াদ বৃদ্ধি! খতিয়ে দেখা হচ্ছে তদন্তে তাঁদের ভূমিকা!
Monday, July 6 2026, 10:57 am

Key Highlightsরাজ্যে পালাবদল হতেই নতুন করে ফের তদন্ত শুরু হয়েছে আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডের।
রাজ্যে পালাবদল হতেই নতুন করে ফের তদন্ত শুরু হয়েছে আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডের। সাসপেন্ড করা হয়েছিল তদন্তে যুক্ত থাকা তিন আইপিএস আধিকারিককে। এবার সেই তিন আইপিএস-বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি করা হল। আরও ৪ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তে তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।


