Susmita Dev | সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব, ছাড়লেন তৃণমূলের সমস্ত পদই!
Wednesday, June 10 2026, 8:33 am

Key Highlightsসুখেন্দুশেখর রায়ের পরে এ বার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব।
ফের ভাঙ্গন তৃণমূলে। লোকসভার পরিষদীয় দলের ভাঙন ও টানাপোড়নের মাঝেই সুখেন্দুশেখর রায়ের পরে এ বার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি ছিলেন জোড়াফুলের রাজ্যসভার সাংসদ। তাঁর ইস্তফা দেওয়ার কারণে রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা কমে দাঁড়াল ১১। শুধু রাজ্যসভার পদ নয়, তৃণমূলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন সুস্মিতা। এর পরেই আলাদা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সুস্মিতার সাক্ষাতের ছবি সামনে আসে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, তিনি এক ফুল ছেড়ে অন্য ফুলে যাবেন কি না।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- সংসদ সদস্য


