Surendranath Law College | উপস্থিতির হার নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতেই উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল!
Friday, September 11 2026, 9:40 am

Key Highlightsউপস্থিতির হার নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুরেন্দ্রনাথ ল কলেজ। তাতে বলা হয়েছে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না।
উপস্থিতির হার নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুরেন্দ্রনাথ ল কলেজ। তাতে বলা হয়েছে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না। এরপরই ওই বিজ্ঞপ্তির বিরোধিতায় কলেজের ভাইস প্রিন্সিপালকে ঘিরে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার আগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। শুক্রবারই পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন ছিল বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকায় একটি বড় অংশের পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন।কলেজ সূত্রে জানা গিয়েছে, VRP মডেলে উপস্থিতি দেওয়া হয়। গত জুন মাসেই উপস্থিতির হার প্রকাশ করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা নিজেদের উপস্থিতির হার দেখতে পারতেন।
- Related topics -
- শহর কলকাতা
- পরীক্ষা
- উপস্থিতি


