Surajkund Fair | মেলার মাঠে ‘সুনামি’ দোলনা ছিঁড়ে আহত ১৩, আতঙ্ক সুরজকুণ্ড প্রাঙ্গনে
Saturday, February 7 2026, 5:34 pm

Key Highlightsপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ে রাইডটিতে সওয়ার হয়েছিলেন বহু মানুষ। রাইড চলাকালীন হঠাৎ দোলনাটির একদিক ভেঙে সেটি নীচে পড়ে যায়।
হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার মেলা প্রাঙ্গণে আচমকা ভেঙে পড়ল ‘সুনামি’ নামক এক বিশালাকার দোলনা। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ঘটনার সময়ে রাইডটিতে বহু মানুষ সওয়ার হয়েছিলেন। রাইড চলাকালীন দোলনাটির একদিক ভেঙে নীচে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৩ জন মানুষ গুরুতর আহত হয়েছেন। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন পুলিশ ইন্সপেক্টর জগদীশ প্রসাদ। আহতদের বাঁচাতে গায়ে উদ্ধারকাজ চলাকালীনই মৃত্যু হয় সাহসী এই পুলিশ আধিকারিকের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Related topics -
- দেশ
- গাড়ি দুর্ঘটনা
- আহত
- মৃত্যু
- রাইডার


