Supreme Court | কেন ‘ফর্ম ৬’ পূরণ করবে পুরোনো ভোটাররা? ফর্ম ৭ ও ৮ পরিবর্তন করা যাবে না'- নির্দেশ সুপ্রিম কোর্টের
Wednesday, October 28 2026, 5:06 pm

Key Highlightsপ্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চের প্রশ্ন, যাঁদের নাম আগেই ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কেন ‘ফর্ম ৬’ পূরণ করতে বলা হচ্ছে?
বুধবার দিল্লির এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে তোপ দাগলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের কাজে ব্যবহৃত ফর্ম ৬, ৭ ও ৮ পরিবর্তন করতে পারবে না কমিশন। বুধবার মামলা উঠেছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। বেঞ্চের প্রশ্ন, যাঁদের নাম আগেই ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কেন ‘ফর্ম ৬’ পূরণ করতে বলা হচ্ছে? কোর্ট আরও প্রশ্ন করলো, দিল্লিতে অদূর ভবিষ্যতে কোনও নির্বাচন না থাকা সত্ত্বেও কমিশন কেন ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে তৎপর হচ্ছে। কমিশনকে শীর্ষ আদালতের পরামর্শ, “নতুন করে নাম তোলার জন্য কোনও চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবেন না।”
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- ভোটার কার্ড


