Traffic Challan | ট্র্যাফিক চালানের টাকা না মেটালে বাড়বে বিদ্যুৎ বিল? ভাবনা সুপ্রিম কোর্টের!
Monday, September 28 2026, 3:45 pm

Key Highlightsঅনাদায়ী ট্র্যাফিক ফাইন আদায়ে অভিনব ও কড়া পদক্ষেপের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট।
অনাদায়ী ট্র্যাফিক ফাইন আদায়ে অভিনব ও কড়া পদক্ষেপের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, চালানের টাকা না দিলে তা বিদ্যুতের বিলের সঙ্গে যোগ করে আদায়ের ব্যবস্থা করা যেতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে মানুষ সেই টাকা দিতে বাধ্য হবেন। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ই-চালানের মাধ্যমে ৪৫,০০০ কোটি টাকা বকেয়ার মধ্যে মাত্র ২৫,০০০ কোটি টাকা আদায় হয়েছে। জরিমানা আদায়ে শুধু চালান জারি করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করে শীর্ষ আদালত। অনাদায়ী ট্র্যাফিক ফাইনের ক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন ও পলিউশন সার্টিফিকেট পুনর্নবীকরণ বন্ধ রাখা, মালিকানা ব্যবহারে নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে গাড়ি কালোতালিকাভুক্ত (Blacklist) করার প্রস্তাবও দিয়েছে আদালত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- বিদ্যুৎ
- ই-চালান


