Kaliachak Case | কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, জেলাশাসক-পুলিশ সুপারকে শোকজ, CBI বা NIA তদন্তের নির্দেশ

Thursday, April 2 2026, 6:45 am
Kaliachak Case | কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, জেলাশাসক-পুলিশ সুপারকে শোকজ, CBI বা NIA তদন্তের নির্দেশ
highlightKey Highlights

মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আরও নজরদারির প্রয়োজন ছিল, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।


এসআইআর তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই অগ্নিগর্ভ মালদহের কালিয়াচক। বুধবার মালদহের কালিয়াচকে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। এই ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ঘটনাটি উঠতেই মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File