Supreme Court-SIR | 'SIR-এ নাম বাদের ফলেই ৩১ আসনে তৃণমূলের হেরেছে'- এই দাবি নস্যাৎ সুপ্রিম কোর্টের
Saturday, September 26 2026, 5:15 pm

Key Highlightsশীর্ষ আদালতে ডেরেক ও ব্রায়ানের অভিযোগের ভিত্তিতে দেওয়া জবাবে নির্বাচন কমিশন তৃণমূল সাংসদের দেওয়া পরিসংখ্যানে গলদ থাকার দাবি করেছে৷
চলতি বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর মমতার বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, SIR প্রক্রিয়ায় প্রচুর নাম বাদ পড়ার কারণেই পশ্চিমবঙ্গে ৩১ বিধানসভা আসনে হেরে গিয়েছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই বিষয়ে মামলা করেছিলেন। কমিশনের দাবি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা মামলায় এই দাবি সঠিক নয়। আবেদনকারীদের মধ্যে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং দ্বৈত (ডুপ্লিকেট) হিসেবে চিহ্নিত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই নাম বাদ দেওয়াকে শুনানি ও সিদ্ধান্তের পর করা নাম বাদ দেওয়ার সঙ্গে এক করে দেখা যায় না৷ দুটি একই নয়।
- Related topics -
- দেশ
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- ভারত
- টিএমসি


