Primary Teacher | ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব শীর্ষ আদালতের!

Monday, May 18 2026, 12:37 pm
Primary Teacher | ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব শীর্ষ আদালতের!
highlightKey Highlights

রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের।


রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের। নোটিস জারি করে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্টের বিচারপতির দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। তবে সুপ্রিম কোর্ট এখনই কলকাতা হাইকোর্টের রায়ের উপরে কোনও স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। উল্লেখ্য,  ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে এই মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেখানে চাকরি বাতিলের নির্দেশ বাতিল হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File