WB নির্বাচন ২০২৬TMC96BJP191LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Supreme Court | "ভোটাধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কোনওটিই মৌলিক অধিকার নয়!"- রায় সুপ্রিম কোর্টের
Sunday, April 12 2026, 4:10 pm

Key Highlightsসর্বোচ্চ আদালত জানিয়েছে, ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কখনওই নিরঙ্কুশ কোনও অধিকার নয়।
এক মামলার শুনানিতে গিয়ে নয়া রায় সুপ্রিম কোর্টের। সূত্রের খবর, গত শুক্রবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে রাজস্থানের এক সমবায়ের নির্বাচন সংক্রান্ত মামলা চলছিল। এই মামলার শুনানিতে দিয়া বিচারপতি জানিয়েছেন, “ভোটারধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দু’টির কোনওটিই মৌলিক অধিকার নয়। দুটিই স্বতন্ত্র অধিকার এবং তা আগে থেকেই সুপ্রতিষ্ঠিত। এগুলি সম্পূর্ণ বিধিবদ্ধ অধিকার। আইনে যতটা বলা রয়েছে, তার মধ্যেই এই অধিকারগুলি সীমিত।”


