Supreme Court | শুনানি চলাকালীন বিচারপতিকে গালিগালাজ, এজলাসে কাগজ ছুড়লেন মামলাকারী, চাঞ্চল্য সুপ্রিম কোর্টে
Friday, July 10 2026, 5:05 pm

Key Highlightsনিজের মামলা নিজে লড়তেই আদালতে সশরীরে হাজির হন প্রবাল। শুনানিও শুরু হয়। সেই সময়ে এজলাসে দাঁড়িয়েই বিচারপতিদের ‘বিচারবিভাগের কর্মচারী’ বলে সম্বোধন করে বসেন প্রবাল।
শুক্রবার সুপ্রিম কোর্টে চাঞ্চল্য। শুনানি চলাকালীন মেজাজ হারিয়ে প্রধান বিচারপতির নামে গালিগালাজ, বিচারপতিদের লক্ষ্য করে কাগজ ছুড়লো এক মামলাকারী। শুক্রবার সকাল ১১টা নাগাদ বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এদিন নিজের কেস লড়তে নিজেই কোর্টে হাজির হন প্রবাল প্রতাপ নামে উত্তরপ্রদেশের বাসিন্দা। শুনানিও শুরু হতেই এজলাসে দাঁড়িয়েই বিচারপতিদের ‘বিচারবিভাগের কর্মচারী’ বলে সম্বোধন করে বসেন প্রবাল। তার পরেই বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট, লখনউয়ের এএসপি-র বিরুদ্ধে সাইবার অপরাধের সিন্ডিকেট চালানোর অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিন।’ উত্তর শুনেই সব কাগজপত্র বিচারপতিদের দিকে ছুড়ে মারেন তিনি। মানবিকতার খাতিরেই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করল না শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আদালত
- বিচারপতি
- প্রধান বিচারপতি
- ভারত


