UPI | UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে MDR-এ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট! সাধারণের উপরে পড়বে কী প্রভাব?

Tuesday, September 29 2026, 9:53 am
UPI | UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে MDR-এ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট! সাধারণের উপরে পড়বে কী প্রভাব?
highlightKey Highlights

২,০০০ টাকার বেশি অঙ্কের UPI পার্সন-টু-মার্চেন্ট (P2M) লেনদেনে 'মার্চেন্ট ডিসকাউন্ট রেট' (MDR) চালুর সিদ্ধান্তের ওপর আপাতত কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।


২,০০০ টাকার বেশি অঙ্কের UPI পার্সন-টু-মার্চেন্ট (P2M) লেনদেনে 'মার্চেন্ট ডিসকাউন্ট রেট' (MDR) চালুর সিদ্ধান্তের ওপর আপাতত কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলায় শীর্ষ আদালত স্থগিতাদেশের আবেদন খারিজ করে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, ৯৬% UPI ব্যবহারকারী এই চার্জের আওতার বাইরে থাকবেন। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার ওপর P2M পেমেন্টে ০.৪% MDR কার্যকর হবে। তবে সাধারণ ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন সম্পূর্ণ ফ্রি থাকবে। ব্যবসায়ী বা মার্চেন্টরা যাতে এই খরচ গ্রাহকদের ওপর না চাপায়, কেন্দ্র ব্যাঙ্কগুলিকে সে বিষয়ে পরামর্শ দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File