Supreme Court-Mahua Moitra | “রাজনীতি করবেন আর ডিমকে ভয় পাবেন! স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন”- মহুয়া মিত্রকে কটাক্ষ সুপ্রিম কোর্টের
Friday, August 7 2026, 6:06 pm

Key Highlightsআপত্তিকর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশের তরফে তলব করা হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মহুয়া মৈত্র।
গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মহুয়া। সেই সময়ে বাড়ির নীচে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার লাইভ করেন তিনি। বক্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর থানায় এফআইআর দায়ের হয়। এই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। তার ভয় ছিল, সশরীরে হাজিরা দিলে তাকে ডিম ছোড়া হবে। আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মহুয়া মৈত্রের মামলা খারিজ করে ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় বলে দিল, ‘স্বাধীনতা সংগ্রামীরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। আপনি সাংসদ হয়ে ডিমে ভয় পাচ্ছেন?’
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- মহুয়া মৈত্র
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস
- রাজনৈতিক


