Supreme Court | পালিয়ে বিয়েতে খারিজ পকসো কেস, 'পরিবারের স্থিতিশীলতা নষ্ট হবে'- রায় সুপ্রিম কোর্টের
Thursday, April 9 2026, 1:23 pm

Key Highlightsহলফনামাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ও বর্তমানে ওই দম্পতি ভালো আছেন বুঝে, মামলা খারিজ করে সর্বোচ্চ কোর্ট।
নাবালিকাকে অপহরণ করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে পকসো আইনে তা অপরাধ বলে গণ্য করা হয়। এই বিষয়ে নয়া রায় সুপ্রিম কোর্টের। সম্প্রতি একটি পকসো কেসের শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ বলে, ‘এখানে অপরাধ ঘটে থাকলেও পরবর্তীতে অভিযুক্ত ওই কিশোরীকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তানও রয়েছে। তাই কোনও ভাবেই এ ক্ষেত্রে শাস্তি দেওয়া যায় না।’ নইলে একটি পরিবারের স্থিতিশীলতা নষ্ট হবে। উল্লেখ্য, মেয়েটি জানিয়েছে তাকে কেউ অপহরণ করেনি, সে নিজের ইচ্ছায় তাঁর প্রেমিকের (বর্তমানে বর) সঙ্গে পালিয়ে যান।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- অপহরণ
- নাবালিকা বিবাহ
- পকসো আইন


