Supreme Court | ডিজিটাল মাধ্যমে যৌন নিগ্রহ থেকে কী ভাবে রক্ষা করা সম্ভব বাচ্চাদের? কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের!
Friday, September 11 2026, 9:49 am

Key Highlightsআবেদনে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে নোটিস জারি করে অবস্থান জানতে চেয়েছে।
সমাজমাধ্যমে শিশুদের যৌন নিগ্রহ, সাইবার বুলিং ও শোষণ থেকে রক্ষা করতে নিরাপত্তা বলয় বা 'ফায়ারওয়াল' তৈরির দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল 'জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স'। এই আবেদনে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে নোটিস জারি করে অবস্থান জানতে চেয়েছে। মামলাকারীদের বক্তব্য, উপযুক্ত বয়স যাচাইয়ের ব্যবস্থা না থাকায় শিশুরা নানা সাইবার অপরাধের শিকার হচ্ছে। তারা দাবি জানান, ডিজিটাল মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে চুক্তি আইনের নিয়ম মেনে অভিভাবকদের সম্মতি ও ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হোক। আদালতও স্বীকার করেছে যে, ইন্টারনেট শিক্ষার জন্য জরুরি হলেও শিশুদের নিরাপত্তার জন্য উপযুক্ত ডিজিটাল বলয় বা ফায়ারওয়াল থাকা অত্যন্ত আবশ্যক।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- কেন্দ্রীয় সরকার
- সোশ্যাল মিডিয়া


