Flight Fare | আকাশছোঁয়া বিমান ভাড়ায় টানতে হবে লাগাম, কেন্দ্রকে এক মাস সময় দিলো সুপ্রিম কোর্ট!

Sunday, October 18 2026, 12:10 pm
Flight Fare | আকাশছোঁয়া বিমান ভাড়ায় টানতে হবে লাগাম, কেন্দ্রকে এক মাস সময় দিলো সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

উৎসবের মরশুমে বিমান ভাড়ার চড়া দাম নিয়ে কড়া মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট।


উৎসবের মরশুমে বিমান ভাড়ার চড়া দাম নিয়ে কড়া মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট। দিল্লি-বেঙ্গালুরু বা কলকাতা-হায়দরাবাদের মতো বিভিন্ন রুটে টিকিটের দাম ১০ থেকে ১৫ হাজার টাকা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বেসরকারি এয়ারলাইন্সের লাগামছাড়া ভাড়ায় রাশ টানতে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে, তা এক মাসের মধ্যে আদালতকে লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ভাড়া নিয়ন্ত্রণে নতুন নিয়ম আনতে প্রশাসনিক সায় মিলেছে এবং দুই সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে। তবে জ্বালানির দাম বৃদ্ধি ও অন্যান্য খরচের অজুহাতে বিমান সংস্থাগুলির একাংশ সরকারি নিয়ন্ত্রণের বিপক্ষে রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File