Supreme Court | সুপ্রিম কোর্ট পেলো নতুন পাঁচ বিচারপতি! চার জন ছিলেন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি!

Monday, June 1 2026, 8:18 am
Supreme Court | সুপ্রিম কোর্ট পেলো নতুন পাঁচ বিচারপতি! চার জন ছিলেন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি!
highlightKey Highlights

মে মাসের ২২ ও ২৭ তারিখ সুপ্রিম কোর্টের কলেজিয়ামে ওই পাঁচ জনের নাম সুপারিশ করেছিল।


সুপ্রিম কোর্ট পেলো নতুন পাঁচ বিচারপতি। তাঁদের মধ্যে চার জন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। অন্য জন সিনিয়র অ্যাডভোকেট। সূত্রের খবর, মে মাসের ২২ ও ২৭ তারিখ সুপ্রিম কোর্টের কলেজিয়ামে ওই পাঁচ জনের নাম সুপারিশ করেছিল। তার ভিত্তিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে পরামর্শ করে তাঁদের নিয়োগ করেছেন। সুপ্রিম কোর্টের এই নতুন বিচারপতিরা হলেন— শীল নাগু (পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি),  শ্রী চন্দ্রশেখর (বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি), সঞ্জীব সচদেবা (মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি), অরুণ পাল্লি (জম্মু-কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতি) এবং ভেঙ্কিটা সুব্রামণি মোহানা (সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File