Supreme Court | যানবাহন সম্পূর্ণ বন্ধতে 'না', CJP-র প্রতিবাদ রুখতে কড়া পদক্ষেপ নিয়ে দিল্লি সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের!
Friday, October 9 2026, 12:13 pm

Key Highlightsককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা এবং গণপরিবহন বন্ধ রাখার কড়া সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা এবং গণপরিবহন বন্ধ রাখার কড়া সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আমজনতার চলাফেরার অধিকার এবং গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ করা যাবে না।আন্দোলন দমনের নামে দিল্লি জুড়ে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ রাখা এবং রাস্তা ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করার মতো পদক্ষেপে তীব্র উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির মন্তব্য, প্রতিবাদ নিয়ন্ত্রণ করার অধিকার সরকারের থাকলেও, “একটা মাছি মারতে হাতুড়ি মারা যায় না।” হাজার হাজার সাধারণ মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে গণপরিবহনের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।


