বিচারপতি নিয়োগের জন্য কলকাতা হাই কোর্টে সুপ্রিম প্রস্তাব, রয়েছে কেন্দ্রের ‘বাতিল’ করা নামও

Thursday, December 21 2023, 2:33 pm
বিচারপতি নিয়োগের জন্য কলকাতা হাই কোর্টে সুপ্রিম প্রস্তাব, রয়েছে কেন্দ্রের ‘বাতিল’ করা নামও
highlightKey Highlights

কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম নাম প্রস্তাব করল। এই প্রস্তাবিত নাম গুলির মধ্যে ২ জন অ্যাডভোকেট, ৪ জন জুডিশিয়াল অফিসারের নামও রয়েছে। তাছাড়া এর আগে এই নিয়োগের জন্য ৪ জন আইনজীবীর নাম সুপ্রিম কলেজিয়াম প্রস্তাব করেছিল, যা এর আগে খারিজ করেছিল কেন্দ্র । ফের একবার সেই নামগুলো অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠাল কলেজিয়াম। কলকাতা হাই কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য যে জুডিশিয়াল অফিসারদের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁরা হলেন - শম্পা দত্ত (পাল), বিভাস রঞ্জন দে, সিদ্ধার্থ রায় চৌধুরী, অজয় কুমার মুখোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File