SSC | চাকরি বাতিলের মামলায় নয়া নির্দেশ কোর্টের! স্বস্তি ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের!

Wednesday, August 26 2026, 4:25 am
SSC | চাকরি বাতিলের মামলায় নয়া নির্দেশ কোর্টের! স্বস্তি ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের!
highlightKey Highlights

এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় আপাতত স্বস্তি ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের। নতুন অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের পুরোনো চাকরি বহাল থাকবে।


২০১৬-র এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ। আদালতের নির্দেশ ছিল, এই সময়ের মধ্যে (৩১ অগস্ট) নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসিকে। তবে এতো কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠে। আদালতের পর্যবেক্ষণ, অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত ‘যোগ্য’ প্রার্থীদের পুরোনো চাকরি বহাল থাকছে। ৩১ অগস্টের পরেও কাজ চালিয়ে যেতে পারবেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File