SRH | IPL-এ পাকিস্তানি স্পিনার বিতর্কে সানরাইজ়ার্স হায়দরাবাদ! ক্ষোভের মুখে কাব্য
Thursday, March 12 2026, 5:23 pm

Key HighlightsIPLএ সানরাইজ়ার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান (Kavya Maran) দ্য হান্ড্রেড-এর নিলামে দলে নিয়েছেন পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদকে।
সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট থেকে শুরু করে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে উস্কানিমূলক সেলিব্রেশন, সবসময়েই চর্চার কেন্দ্রে পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদ। এবারের IPL-এ প্রায় ১.৯০ লাখ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা) খরচ করে দলে নিয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভের মুখে পড়েছেন হায়দরাবাদের মালিক কাব্য মারান। ক্ষোভের মুখে একজন লেখেন, ‘KKR যখন মুস্তাফিজুরকে কিনেছিল, তখন সবাই সমালোচনা করছিলেন। এ বার ভারতকে কটাক্ষ করা একজন পাকিস্তানি প্লেয়ার খেলবেন ভারতীয় মালিকানাধীন দলের হয়ে।’
- Related topics -
- খেলাধুলা
- হায়দ্রাবাদ
- সানরাইজার্স হায়দরাবাদ
- আইপিএল 2026
- ipl
- আইপিএল
- আইপিএল বাতিল
- ভারত
- পাকিস্তান


