Sumit Roy | জমি কেলেঙ্কারির পর এবার নিয়োগ দুর্নীতি! বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

Friday, September 18 2026, 3:00 am
Sumit Roy |  জমি কেলেঙ্কারির পর এবার নিয়োগ দুর্নীতি! বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত
highlightKey Highlights

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানায় সুমিত-সহ তিন জনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআর দায়ের হয়েছে।


জমি কেলেঙ্কারির পর এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। জমি কেলেঙ্কারির মামলায় এখন সিআইডি–র হেফাজতে আছেন সুমিত। এরই মধ্যে সুমিত-সহ তিন জনের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ করেছেন এক তৃণমূলকর্মীই। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৯০ জনের কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে, দক্ষিণ কলকাতার লেক রোডের একটি ক্যাফেতে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতেন সুমিত। সেখানে আরও টাকা চাওয়া হতো। বিভিন্ন পর্যায়ে মোট ৬৭ লক্ষ টাকা লেনদেন করা হয়েছে, দাবি। আগামী ১৯ সেপ্টেম্বর সুমিতকে আদালতে তোলা হবে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File