Sugar Price Hike | চিনির দাম আরও বাড়বে? উত্তর দিলো কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক!

Friday, August 21 2026, 4:16 pm
Sugar Price Hike | চিনির দাম আরও বাড়বে? উত্তর দিলো কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক!
highlightKey Highlights

চিনির চাহিদা ক্রমাগত বাড়ছে এবং উৎসবের মরসুমে এর ব্যবহারও বৃদ্ধি পায়। তাই, যদি আখের সরবরাহ কম থাকে এবং চিনির উৎপাদন চাহিদার তুলনায় কম হয়, তবে দাম বাড়াটা স্বাভাবিক।


গত একমাসে প্রতি কেজি চিনির দাম প্রায় ৭ টাকা বেড়েছে ভারতে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই ২০২৬-এ প্রতি কেজি চিনির গড় দাম ছিল ৪৮.১৮ টাকা। ২০ আগস্ট তা বেড়ে হয়েছে ৫৫.৭০ টাকা। তবে কি চিনির দাম আরও বাড়বে? কেনই বা হঠাৎ বাড়ছে চিনির দাম? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রত্যাশার তুলনায় কম দেশীয় উৎপাদন, উৎসবের মরসুমের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়ার কারণে আখের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং শিল্পের কিছু অংশের মজুতদারি ও কালোবাজারি বা অতিরিক্ত মুনাফার চেষ্টার জন্যেই ক্রমাগত ভারতের বাজারে বাড়ছে চিনির দাম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File