Sudip Polley Arrest | তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতার পুরসভার কাউন্সিলার সুদীপ পোল্লে!
Saturday, May 23 2026, 5:29 pm

Key Highlightsকলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তাঁকে।
গত কয়েকদিন ধরে তোলাবাজির অভিযোগে বঙ্গের বিভিন্ন কোন থেকে তৃণমূল কাউন্সিলারদের গ্রেফতার করা হচ্ছে। শনিবার কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লেকে গ্রেফতার করা হলো। বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করেছে শীলপাড়া এবং লাগোয়া কিছু এলাকার ব্যবসায়ীরা। হুমকি দিয়ে টাকা চাইতেন তিনি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশির মুখে পড়েছিলেন সুদীপ পোল্লে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কলকাতা পুরসভা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- বেহালা
- গ্রেফতার
- তোলাবাজি


