Sudip Banerjee | ‘বিদ্রোহী’ দলে যোগ দিয়েই ‘শাহী’ সাক্ষাৎ! মমতাকে ত্যাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের?
Saturday, June 13 2026, 4:56 pm

Key Highlightsশনিবার ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক সেরেই শাহের সঙ্গে দেখা করে প্রায় আধঘণ্টা কথা বলেন সুদীপ।
শনিবার শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ৯ নম্বর মতিলাল নেহরু মার্গের বাসভবনে পৌঁছেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক সেরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তিনি। আধঘন্টা দু’জনের মধ্যে কথাবার্তা হয়। সূত্রের খবর, তারপরই কলকাতা উত্তরের সাংসদ সইসাবুদ করে আনুষ্ঠানিকভাবে নাম লেখান ‘বিদ্রোহী’ সাংসদদের শিবিরে। দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব যে তাঁকে স্বাগত জানতে প্রস্তুত তা বোঝা গেলো। উল্লেখ্য, রবিবার বিদ্রোহী দলের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
- Related topics -
- রাজনৈতিক
- দেশ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- অমিত শাহ


