Kanchanjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া, বেলমুড়িতে থমকাল ট্রেন! আতঙ্কিত যাত্রীরা!
Thursday, September 17 2026, 5:42 am

Key Highlightsবৃহস্পতিবার সকালে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
বৃহস্পতিবার সকালে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সকাল আটটা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে ট্রেনের একটি কামরার নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চালক তড়িঘড়ি ট্রেন থামিয়ে দিলে যাত্রীরা কামরা ছেড়ে নেমে আসেন। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিক অনুমান, চাকার ব্রেক শু-তে ঘর্ষণের কারণেই এই ধোঁয়া ছড়িয়েছিল। আধিকারিকরা দ্রুত সমস্যার সমাধান করার পর সকাল সাড়ে আটটা নাগাদ ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ট্রেন
- ভারতীয় রেল


