Gujrat Titans | গুজরাট টাইটান্সের টিম বাসে আচমকাই আগুন! হোটেলে ফেরার সময় বড় দুর্ঘটনার সম্মুখীন গিলরা!

Monday, June 1 2026, 6:34 am
Gujrat Titans | গুজরাট টাইটান্সের টিম বাসে আচমকাই আগুন! হোটেলে ফেরার সময় বড় দুর্ঘটনার সম্মুখীন গিলরা!
highlightKey Highlights

আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর কাছে হারের পরেই বড় বিপর্যয়ের মুখে পড়ল গুজরাট টাইটান্স।


আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর কাছে হারের পরেই বড় বিপর্যয়ের মুখে পড়ল গুজরাট টাইটান্স। হোটেলে ফেরার পথে শুভমান গিলদের টিম বাসে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। জানা গিয়েছে, ফাইনাল ম্যাচ শেষে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে হঠাৎই বাসের ভিতরে ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি বুঝে বাস থামিয়ে ক্রিকেটারদের তড়িঘড়ি নামানো হয়। ওই বাসটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। এরপর অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়। সেই গাড়িতেই দলের সদস্যরা নিরাপদে হোটেলে পৌঁছান। প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। সেই সময় বাসে ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা-সহ গোটা দল। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File