Strait of Hormuz | ভারতীয় জ্বালানিবাহী জাহাজে গুলিবর্ষণ! ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

Saturday, April 18 2026, 2:01 pm
Strait of Hormuz | ভারতীয় জ্বালানিবাহী জাহাজে গুলিবর্ষণ! ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের
highlightKey Highlights

ভারতের দু'টি জ্বালানিবাহী সুপারট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড। ওই জাহাজ ২ মিলিয়ন ব্যারেল ইরাকি তেল নিয়ে সেই সময় হরমুজ প্রণালী পেরোচ্ছিল।


শনিতে হরমুজ প্রণালীতে গুলিবর্ষণ ইরানের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন ২ মিলিয়ন ব্যারেল ইরাকি তেল নিয়ে হরমুজ প্রণালী পেরোচ্ছিল ২ টি ভারতীয় জাহাজ। সেই সময় ওই জাহাজগুলি লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভোলিউশনারি গার্ড। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 'জাগ অর্ণব' নামের জাহাজটি। তবে 'সামনার হেরাল্ডে'র কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ক্ষুদ্ধ নয়াদিল্লি। ব্রিটিশ সামরিক বাহিনীর অভিযোগ, হরমুজ দিয়ে যাতায়াতের সময় তাদের দু’টি পণ্যবাহী ট্যাঙ্কারেও গুলি চালানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File