Strait of Hormuz | লিমপেট মাইন বিস্ফোরণ! হরমুজে থমকালো ট্যাঙ্কার, বরাতজোরে বাঁচলেন ২৭ ভারতীয় নাবিক

Key Highlightsমাঝসমুদ্রেই থমকে গিয়েছে ট্যাঙ্কার। হরমুজে যে কোনও সময় হামলা, পালটা হামলায় ভারতীয়রাও আক্রান্ত হচ্ছে।
ইরান-আমেরিকা যুদ্ধে এবার লিমপেট মাইন বিস্ফোরণ। সূত্রের খবর, ২৯ অক্টোবর, বৃহস্পতিবার লাইবেরিয়ার পতাকাধারী বিশাল তেলের কেরিয়ার হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল। সেই সময় ওই ট্যাঙ্কার প্রোজেক্টাইল বিস্ফোরণের মুখে পড়ে। তাতে ছিলেন ২ ভারতীয় নাবিক। তাঁদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে। পরদিন, ৩০ অক্টোবর, শুক্রবার নতুন অস্ত্র প্রয়োগ করা হল হরমুজে। MT LOUISE 1 নামে পানামার একটি ট্যাঙ্কার ২৭ জন ভারতীয় নাবিককে নিয়ে হরমুজ পেরোচ্ছিল। সূত্রের খবর, সেই সময় ওই ট্যাঙ্কার লক্ষ্য করে লিমপেট মাইন বিস্ফোরণ ঘটে। যদিও বরাতজোরে প্রাণে বেঁচেছেন নাবিকেরা। দু’দিন পরপর হামলার মুখে পড়েও ২৯ জন নাবিক সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল। সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিমপেট মাইন ছোট সামুদ্রিক শামুকের মতো দেখতে একটি অত্যন্ত ক্ষুদ্র একটি বস্তু। তাতে লাগানো থাকে শক্তিশালী বিস্ফোরক। সামান্য অথবা বেশ গভীর জলেও সক্রিয় থাকে এই বিস্ফোরক। জাহাজের মূল কাঠামোকে ভয়াবহ ভাবে আঘাত করার ক্ষমতা আছে এই বিস্ফোরকের।
- Related topics -
- আন্তর্জাতিক
- হরমুজ় প্রণালী
- ভারতীয়
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- আহত


