Strait of Hormuz | চুক্তি শেষের পথে, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালু নিয়ে সফল আলোচনা তেহরান-ওমানের!

Sunday, August 9 2026, 4:53 pm
Strait of Hormuz | চুক্তি শেষের পথে, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালু নিয়ে সফল আলোচনা তেহরান-ওমানের!
highlightKey Highlights

শনিবার এই ইস্যুতে ওমানের তরফে জানানো হয়েছে, দুই দেশের আলোচনা যথেষ্ট ইতিবাচক।


২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হরমুজ প্রণালী। একাধিকবার প্রণালী পার হতে গিয়ে হামলার সম্মুখীন হয়েছে জাহাজগুলি। এবার হরমুজ নিয়ে আসার আলো দেখালো ওমান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত। সম্ভাব্য এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্থায়ী ব্যবস্থার আইনি বিষয়গুলির সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশ সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি বিকল্প রুট নিয়ে কাজ করবে। হরমুজ দিয়ে পারস্য উপসাগরে যে জাহাজ প্রবেশ করবে তা ইরানের উপকূল ঘেঁষে যাবে। উপসাগর দিয়ে যে জাহাজগুলি আরব সাগরে যাবে সেগুলি ওমান উপকূল ধরে যাবে। প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য এই রুট চালুর চিন্তাভাবনা হচ্ছে। প্রথমেই জলপথে মাইন পরিষ্কারের কাজ চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File