Strait of Hormuz | ভারত-চিন-কাতারের জন্যে খুলে গেল হরমুজ, কী চাইছে ইরান?

Thursday, November 5 2026, 6:12 am
Strait of Hormuz | ভারত-চিন-কাতারের জন্যে খুলে গেল হরমুজ, কী চাইছে ইরান?
highlightKey Highlights

ভারত ছাড়াও চিন, কাতার এবং ইরাকের জাহাজকে এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান৷


জ্বালানি সমস্যার সমাধান। ভারত সহ চারটি দেশের জাহাজের যাতায়াতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান৷ সোমবার ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-কে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান আমির হায়াত মোগহাদাম। তাঁর কথায়, ‘এই মুহূর্তে চারটি দেশের জাহাজকে আমরা হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াতের ছাড়পত্র দিয়েছি- ভারত, চিন, কাতার এবং ইরাক৷ এই চারটি দেশের জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে৷ আমেরিকাও এই দেশের জাহাজগুলিকে বাধা দেবে না৷’ সূত্রের খবর, চিনের থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার আশাতেই সেদেশের বাণিজ্যিক জাহাজগুলিকে ছাড়পত্র দিয়েছে তেহরান৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File