Weather Update | গভীর নিম্নচাপের প্রভাবে বাড়বে ঝড়-বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা!

Friday, August 14 2026, 2:26 am
Weather Update | গভীর নিম্নচাপের প্রভাবে বাড়বে ঝড়-বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা!
highlightKey Highlights

উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। গভীর নিম্নচাপের কারণে আজ শুক্রবার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে।


গভীর নিম্নচাপের প্রভাবে আরও বাড়তে চলেছে ঝড় বৃষ্টির পরিমাণ। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। গভীর নিম্নচাপের কারণে আজ শুক্রবার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে খবর। শুক্রবার ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File