Weather Update | বর্ষার বিদায়বেলায় দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর!

Thursday, September 17 2026, 2:13 am
Weather Update | বর্ষার বিদায়বেলায় দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর!
highlightKey Highlights

বর্ষা বিদায়ের মুখে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।


বর্ষা বিদায়ের মুখে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। মৌসুমি অক্ষরেখা ও অন্য একটি নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও বিচ্ছিন্ন ভাবে একই পরিস্থিতির আশঙ্কা রয়েছে। কাল শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজোর কেনাকাটা, মণ্ডপ নির্মাণ ও প্রতিমা তৈরির কাজ যখন তুঙ্গে, তখন এই পূর্বাভাসে চিন্তায় আয়োজক ও সাধারণ মানুষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File